টেম্পলেটটি তৈরি করেছেন, "ব্লগার সৌরভ"

টেম্পলেটটি তৈরি করেছেন, "ব্লগার সৌরভ", এর মূল্য রাখা হয়েছে মাত্র ৳২৫০, যারা টেম্পলেটটি কিনতে চান তারা এখানে ক্লিক করুন, টেম্পলেটটি মূল্য বিকাশ করার সাথে সাথে আপনাকে টেম্পলেটটি দিয়ে দেওয়া হবে......।।

টেম্পলেটটি তৈরি করেছেন, "ব্লগার সৌরভ"

টেম্পলেটটি তৈরি করেছেন, "ব্লগার সৌরভ", এর মূল্য রাখা হয়েছে মাত্র ৳২৫০, যারা টেম্পলেটটি কিনতে চান তারা এখানে ক্লিক করুন, টেম্পলেটটি মূল্য বিকাশ করার সাথে সাথে আপনাকে টেম্পলেটটি দিয়ে দেওয়া হবে......।।

টেম্পলেটটি তৈরি করেছেন, "ব্লগার সৌরভ"

টেম্পলেটটি তৈরি করেছেন, "ব্লগার সৌরভ", এর মূল্য রাখা হয়েছে মাত্র ৳২৫০, যারা টেম্পলেটটি কিনতে চান তারা এখানে ক্লিক করুন, টেম্পলেটটি মূল্য বিকাশ করার সাথে সাথে আপনাকে টেম্পলেটটি দিয়ে দেওয়া হবে......।।

টেম্পলেটটি তৈরি করেছেন, "ব্লগার সৌরভ"

টেম্পলেটটি তৈরি করেছেন, "ব্লগার সৌরভ", এর মূল্য রাখা হয়েছে মাত্র ৳২৫০, যারা টেম্পলেটটি কিনতে চান তারা এখানে ক্লিক করুন, টেম্পলেটটি মূল্য বিকাশ করার সাথে সাথে আপনাকে টেম্পলেটটি দিয়ে দেওয়া হবে......।।

টেম্পলেটটি তৈরি করেছেন, "ব্লগার সৌরভ"

টেম্পলেটটি তৈরি করেছেন, "ব্লগার সৌরভ", এর মূল্য রাখা হয়েছে মাত্র ৳২৫০, যারা টেম্পলেটটি কিনতে চান তারা এখানে ক্লিক করুন, টেম্পলেটটি মূল্য বিকাশ করার সাথে সাথে আপনাকে টেম্পলেটটি দিয়ে দেওয়া হবে......।।

Showing posts with label ভিন্ন স্বাদের খবর. Show all posts
Showing posts with label ভিন্ন স্বাদের খবর. Show all posts

Sunday, June 28, 2015

রোজ ২ টি কোয়া রসুন খাওয়ার ৩৪টি উপকারিতা

মানব দেহে নানানটা সমস্যা ! কিছু কিছু সমস্যা আছে যেগুলোর সমাধান আমরা পেতে পারি খুব সহজে। তার মধ্যে রসুন, যা আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় থাকে। কিন্তু মুখে দুর্গন্ধ হওয়ার ভয়ে অনেকেই কাঁচা রসুনের কাছ থেকে দূরেই থাকেন। কিন্তু বিভিন্ন গবেষণায় দেখা যায় কাঁচা রসুনের স্বাস্থ্য উপকারিতা অনেক বেশি। বিশেষ করে নানা ধরণের শারীরিক সমস্যা দূর করতে কাঁচা রসুনের জুড়ি নেই। ইউনিভার্সিটি অফ হেলথ অ্যান্ড মেডিক্যাল সাইন্সের গবেষণায় রসুনের এইসকল গুণাবলী প্রকাশ পায়। আজ জেনে নিন রসুনের এমনই অসাধারণ কিছু গুণাবলী সম্পর্কে। জেনে নিন প্রতিদিন মাত্র ২ কোয়া রসুন খাওয়ার উপকারিতা।

১) হৃদপিণ্ডের সুস্থতায় কাজ করে। কোলেস্টেরল কমায়। এতে করে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে।


২) শিরা উপশিরায় প্লাক জমতে বাঁধা প্রদান করে। রক্ষা করে শিরা উপশিরায় মেদ জমার মারাত্মক রোগ অথেরোস্ক্লেরোসিসের হাত থেকে।


৩) উচ্চ রক্ত চাপের সমস্যা দূর করে।


৪) গিঁট বাতের সমস্যা থেকে রক্ষা করে।


৫) ফ্লু এবং শ্বাস প্রশ্বাসের সমস্যা দূর করতে সহায়তা করে।


৬) অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান দেহে খারাপ ব্যাকটেরিয়া প্রবেশ, জন্ম এবং বংশবিস্তারে বাঁধা প্রদান করে।


৭) যক্ষ্মা রোগের হাত থেকে রক্ষা করে।


৮) দেহের বিভিন্ন অংশের পুঁজ ও ব্যথাযুক্ত ফোঁড়ার যন্ত্রণা কমায়।


৯) যৌনমিলনের অসাবধানতা বশত রোগ ট্রিকোমোনিয়াসিসের হাত থেকে রক্ষা করে।


১০) হজমশক্তি বাড়ায় ও কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করে।


১১) কোলন ক্যান্সার প্রতিরোধ করে।


১২) গলব্লাডার ক্যান্সার মুক্ত রাখে।


১৩) স্তন ক্যান্সারের ঝুঁকি কমায়।


১৪) রেক্টাল ক্যান্সারের হাত থেকে রক্ষা করে।


১৫) প্রোস্টেট ক্যান্সার প্রতিরোধ করতে সহায়তা করে।


১৬) পরিপাকতন্ত্রের নানা সমস্যা দূর করে।


১৭) ইষ্ট ইনফেকশন দূর করে।


১৮) শিরা উপশিরায় জমাট বাঁধা রক্ত ছাড়াতে সহায়তা করে।


১৯) ক্ষুধামন্দা ভাব দূর করে।


২০) দেহের অভ্যন্তরীণ ক্ষতিকর ব্যাকটেরিয়া এবং কৃমি ধ্বংস করে।


২১) চোখে ছানি পড়ার হাত থেকে রক্ষা করে।


২২) হাতে পায়ে জয়েন্টের ব্যথা দূর করে এবং বাতের ব্যথা সারায়।


২৩) ডায়বেটিস নিয়ন্ত্রণে সহায়তা করে।


২৪) স্টাফিলোকোক্কাস ইনফেকশন দূর করে।


২৫) দাঁতের ব্যথা সারাতে সহায়তা করে।


২৬) ব্রণ সমস্যা দূরে রাখে।


২৭) আঁচিলের সমস্যা সমাধান করে।


২৮) দাদ, খোস-পাঁচড়া ধরণের চর্মরোগের হাত থেকে রক্ষা করে।


২৯) চামড়ায় ফোসকা পড়ার যন্ত্রণা থেকে মুক্তি দেয়।


৩০) রসুনের ফাইটোনসাইড অ্যাজমা সমস্যা নিয়ন্ত্রণে সহায়তা করে।


৩১) দীর্ঘমেয়াদী হুপিং কাশি ও ব্রঙ্কাইটিসের সমস্যা নিয়ন্ত্রণে রাখে।


৩২) ঘুম না হওয়া, অনিদ্রা রোগ মুক্ত রাখে।


৩৩) ত্বককে বুড়িয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করে।


৩৪) দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।


সতর্কতাঃ

১) দিনে ২ কোয়ার বেশি কাঁচা রসুন খাওয়া যাবে না। রান্নায় রসুন ব্যবহার হলেও দিনে মাত্র ২ কোয়া রসুন খাওয়া যায়।
২) রসুনে অ্যালার্জি কিংবা কোনো বিশেষ কারণে রসুন খাওয়া বন্ধ থাকলে তাদের রসুন না খাওয়াই ভালো।
৩) অতিরিক্ত রসুন খেলে নিঃশ্বাসে দুর্গন্ধ, বমিভাব হতে পারে।

আমার সকল পোষ্টের আপডেট পেতে আমার ফেসবুক পেজ এ লাইক দিন,
ফেসবুকে আমি "BloggerSourab.Com"

তামিমের যে অজানা সাত তথ্য আপনাকে অবাক করবে


বলা হয় বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে সর্বকালের সেরা ওপেনার তিনি। তিন ফরম্যাটেই বাংলাদেশের সর্বোচ্চ রানের ইনিংসটা এসেছে সেই তামিম ইকবালেরই ব্যাট থেকে। তাই, তাকে সেরা মানতেই হচ্ছে।

তবে, আমাদের এবারের আয়োজন ক্রিকেটের বাইরের জীবন নিয়ে। চলুন জেনে নেয়া যাক তার ব্যাপারে অজানা সাত তথ্য...

১. ইংলিশ মিডিয়ামের ছাত্র তামিম ইকবাল ‘ও’ লেভেল ফাইনাল পরীক্ষায় চার বিষয়ে ফেইল করেন। ফেইল করার পেছনে একমাত্র কারণ ছিল তামিমের অতিরিক্ত ক্রিকেট প্রেম। পড়ালেখায় বারবার ব্যর্থ হতে দেখে তামিমের গৃহ শিক্ষক কামাল বুঝতে পারলেন তামিমকে দিয়ে আর পড়ালেখা হবেনা। গোপনে সে তামিমের হাত থেকে কলম কেড়ে নিয়ে তুলে দেয় ব্যাট-বল। এরপর থেকে বদলে যায় তামিমের জীবন।

২. তামিম ইকবাল চট্টগ্রামসহ দেশের প্রায় পনের থেকে বিশটা এতিমখানা দেখাশোনা করেন। এতিমখানা গুলো দেখাশোনা করতে প্রতি মাসে সে পাঁচ থেকে সাত লক্ষ টাকা ব্যায় করেন তিনি।

৩. একবার জাতীয় লিগে প্রথম ম্যান অব ম্যাচ পুরূস্কারের পুরো টাকা তামিম তার বাল্যবন্ধু ফারহানের মায়ের ক্যান্সারের চিকিত্সা বাবদ খরচ করে ফেলেন। ফারহান বন্ধুর এই অবদানের কথাটা এখনও সবাইকে বলে বেড়ায়।

৪. তামিমের স্বপ্ন ছিল তার বড় ভাই নাফিস ইকবালের সাথে একসাথে টেস্ট এবং ওয়ানডে ম্যাচে ইনিংস উদ্বোধন করার। কিন্তু ইনজুরির কারণে নাফিসের ক্যারিয়ার খুব বেশি লম্বা হতে পারেনি। সেজন্য ক্রিকেট থেকে যেদিন নাফিস দূরে সরে গিয়েছিলেন সেদিন তামিম নাফিসকে জড়িয়ে ধরে অনেক কান্নাকাটি করেছিল। এরপর নাফিস তামিমের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেছিলেন, ‘এখন তুই এমন ভাবে ক্রিকেট খেলবি যাতে তোর খেলা দেখে সবাই বলে তামিম একলা একশ। দোয়া করি তুই যাতে অনেক দূরে এগিয়ে যেতে পারিস ভাই।’

৫. তামিম নিয়মিত ফরজ, সুন্নত, নফল এবং তাহাজ্জুদের নামাজ আদায় করেন। পুরোদস্তুর ধার্মিক হিসেবে একাধিকবার সে হজ্ব ও পালন করেছে। চলফেরা করার পথে যদি কোনো অসহায় চোখে পরে তামিম তাকে তত্ক্ষণাত আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দেয়।

৬. তামিম তার ভাল পারফরম্যান্সের জন্য মা, ভাই, স্ত্রী এবং চাচা আকরাম খানের দ্বিধাহীন সমর্থনকে মূল কারণ হিসেবে দেখান। ফর্ম না থাকা অবস্থায় তামিমকে নিয়ে যারা সমালোচনা করেন তাদের উদ্দেশ্যে তামিম বলেন, ‘আসলে ওরা সবাই আমাকে এবং ক্রিকেটকে অনেক ভালবাসে। আর ভালবাসে বলেই ক্রিকেট নিয়ে সমালোচনা করে। আর তাঁদের সমালোচনা থেকে আমরা ভাল খেলার প্রেরণা পাই।’

৭. পাকিস্তান-বাংলাদেশ সর্বশেষ সিরিজ শুরু হওয়ার ক’দিন আগে তামিম তার মাকে ফোন করে বললেন, ‘আম্মু তুমি দেখো আমি সিরিজের প্রায় সবকটি খেলায় হয় হাফ সেঞ্চুরি করব না হয় ফুল সেঞ্চুরি করব। একটা খেলায়ও শুন্য রানে আউট হবো না। তুমি আমার জন্য দোয়া করো।’

সূত্রঃ প্রিয় ডট কম

আমার সকল পোষ্টের আপডেট পেতে আমার ফেসবুক পেজ এ লাইক দিন,
ফেসবুকে আমি "ব্লগার সৌরভ"

Thursday, June 25, 2015

ফেসবুকের অজানা ৭টি তথ্য


প্রতি মাসে ১৫০ কোটি সক্রিয় ব্যবহারকারী নিয়ে বর্তমানে শীর্ষ সামাজিক যোগাযোগ মাধ্যমের আসনটি গেঁড়ে আছে ফেসবুক। তবে ফেসবুকের এমন কিছু বিষয় আছে যা অনেকেই জানেন না।

ফেসবুকের এমনই কিছু অজানা তথ্য আজ আপনাদের সামনে তুলে ধরা হল:

১. ফেসবুকে ৭০ শতাংশ টিনএজার তাদের বাবা-মা'র বন্ধু তালিকায় রয়েছে।

২. ফেসবুকে ৬৬ শতাংশ টিনএজার কোন না কোনভাবে নির্যাতনের শিকার হয়।

৩. ফেসবুকে একজন ব্যবহারকারী যেদিন রিলেশনশিপ স্ট্যাটাস পরিবর্তন করে, সেদিন তার অন্যান্য পোস্টে ইন্টারঅ্যাকশনের পরিমাণ ২২৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পায়। তবে মাত্র ২৮ শতাংশ বিয়ের এক ঘন্টার মধ্যে রিলেশনশিপ স্ট্যাটাস পরিবর্তন করে।

৪. যুক্তরাষ্ট্রে ১৯.৪ শতাংশ মানুষ কর্মক্ষেত্রে ফেসবুক ব্যবহার করতে পারে না। তবে দেশটির ৩০ শতাংশই আবার কর্মক্ষেত্রে ফেসবুক ব্যবহার করে থাকে।

৫. বিভিন্ন টিভি অনুষ্ঠানের মধ্যে সবচেয়ে বেশি ফেসবুক ফ্যান আছে দ্য সিম্পসন-এর। এরপর আছে মি. বিন।

৬. ১০ কোটিরও বেশি ফ্যান নিয়ে ফেসবুকে সবচেয়ে জনপ্রিয় সংগীত তারকা শাকিরা। ৯ কোটির বেশি ফ্যান নিয়ে দ্বিতীয় অবস্থানে আছেন এমিনেম এবং ৮ কোটির বেশি ফ্যান নিয়ে তৃতীয় অবস্থানে রিহানা।

৭. ফেসবুকে সবচেয়ে বেশি সক্রিয় ব্যবহারকারী আছে কানাডায়।

তথ্যসূত্র: বিজনেস ইনসাইডার

ইউটিউবের ১০ টি মজার তথ্য


অনেকেই কম্পিউটারে এখন আর আলাদা করে গান জমা রাখেন না। পছন্দের কোনো গান শুনতে ইচ্ছা হলে সার্চ দেন ইউটিউবে। সিনেমার ক্ষেত্রেও একই ব্যাপার। পিসিতে জমিয়ে রেখে হার্ডডিস্কের গিগাবাইট নষ্ট করতে চান না কেউ-ই। সংবাদ, বিনোদন সবকিছুর ক্ষেত্রেই আলাদা একটা অবস্থান তৈরি করে নিয়েছে ইউটিউব। বিশ্বের সবচেয়ে  জনপ্রিয় ভিডিও শেয়ারিং সাইট। জনপ্রিয় এই সাইটের বেশ কিছু মজার তথ্য জেনে নেওয়া যাক।

১. ২০০৫ সালের ফেব্রুয়ারিতে যাত্রা শুরু করে ইউটিউব। তিন প্রতিষ্ঠাতা শ্যাদ হার্লে, স্টিভেন চ্যান ও জাওয়াদ করিম। তিনজনই একসাথে কাজ করতেন অনলাইন লেনদেন প্ল্যাটফর্ম পেপ্যালে। কিন্তু ঝামেলা বাঁধে যখন পেপ্যালকে কিনে নেয় অনলাইনে নিলাম ওয়েবসাইট ইবে। তিনজনই চাকরি হারান। চাকরি যাওয়ার পর তাঁরা ভাবতে থাকেন নতুন কী করা যায়। এই সময় তাঁদের মাথায় আসে ইউটিউবের আইডিয়া। সেটা নিয়েই মাঠে নামেন তাঁরা।

২. আমাদের কাছে ভিডিও শেয়ারিং সাইট হিসেবে জনপ্রিয় ইউটিউব। তবে শুরুতে কিন্তু এমন হওয়ার কথা ছিল না। তিন উদ্যোক্তা একটি অনলাইন ভিডিও ডেটিং সাইট বানাতে চেয়েছিলেন। যেখানে একজন ব্যবহারকারী নিজের সম্পর্কে ভিডিও বানিয়ে আপলোড করতে পারবেন, একই সাথে এ রকম অসংখ্য ভিডিও থেকে খুঁজে নিতে পারবেন নিজের পছন্দের মানুষটিকে!

৩. ইউটিউবের সহপ্রতিষ্ঠাতা জাওয়ান করিম বাংলাদেশি বংশোদ্ভূত। বাংলাদেশি বাবা ও জার্মান মায়ের সন্তান জাওয়াদের জন্ম জার্মানিতে। যুক্তরাষ্ট্রে লেখাপড়া শেষে স্থায়ীভাবে বসবাস করছেন সেখানে। ইউটিউবে প্রথম ভিডিওটি আপলোড করেন জাওয়াদ নিজেই। মি অ্যাট দ্য জু (Me at the Zoo) শিরোনামের এই ভিডিওতে দেখা যায় জাওয়াদের চিড়িয়াখানা ভ্রমণের খানিক অভিজ্ঞতা। মাত্র ১৯ সেকেন্ডের এই ভিডিও এখন পর্যন্ত দেখা হয়েছে প্রায় ২৩ মিলিয়ন বার। প্রথম ভিডিও বলে কথা!

৪. অ্যালেক্সা রেটিং অনুযায়ী বিশ্বে সবচেয়ে বেশি ভিজিট করা ওয়েবসাইটের তালিকায় ইউটিউবের অবস্থান তৃতীয়। ইউটিউবের উপরে থাকা দুটি ওয়েবসাইট যথাক্রমে ফেসবুক ও গুগল। তবে মজার ব্যাপার ইউটিউব কোনো সার্চ ইঞ্জিন না হওয়া সত্ত্বেও এখানে যতবেশি ‘সার্চ’ করা হয়ে থাকে তা বিং, আস্কডটকম ও ইয়াহুর মতো সার্চ ইঞ্জিনগুলোর মিলিত সার্চের চাইতে অনেক বেশি। সার্চের পরিমাণ হিসাব করলে গুগলের পরই ইউটিউবের অবস্থান।

৫. ইউটিউবের বিশালতা বোঝান যেতে পারে একটি ছোট পরিসংখ্যান দিয়ে। প্রতি সেকেন্ডে ইউটিউবে আপলোড হচ্ছে প্রায় দেড় ঘণ্টার সমপরিমাণ ভিডিও। আর একটু বড় করে বললে প্রতি মিনিটে প্রায় ১০০ ঘণ্টা অথবা প্রতি ঘণ্টায় ২৫০ দিনের সমপরিমাণ!  বছর শেষে যার পরিমাণ দাঁড়ায় ৫৮ শতাব্দীকাল! ইউটিউবের সব ভিডিও দেখে ফেলার কোনো পরিকল্পনা নিয়ে থাকলে মাথা  থেকে সে ভূত নামিয়ে ফেলাটাই বুদ্ধিমানের কাজ হবে।

৬. ইউটিউবের সবচেয়ে বেশিবার দেখা ভিডিওটি দক্ষিণ কোরিয়ান সংগীতশিল্পী সাইয়ের ‘গ্যাংনাম স্টাইল’ গানের মিউজিক ভিডিও। ২০০ কোটিরও বেশি বার দেখা হয়েছে ভিডিওটি। এর আগে এই অবস্থান ছিল কানাডিয়ান পপ শিল্পী জাস্টিন বিবারের দখলে। ‘বেবি’ শিরোনামের তাঁর গানটি এখন পর্যন্ত দেখা হয়েছে প্রায় ১১৬ কোটি বার।

৭. আপনার কাছে যদি পর্যাপ্ত অবসর থাকে তবে দেখে ফেলতে পারেন ইউটিউবের সবচেয়ে বেশি ব্যাপ্তির ভিডিওটি। এক-দুই দিনে কিন্তু হবে না, গুনে গুনে ২৫ দিন লাগবে পুরো ভিডিও দেখে শেষ করতে! ৫৯৬ ঘণ্টা ৩১ মিনিট ২০ সেকেন্ডের এই ভিডিওটি বানিয়েছেন জোনাথান হেনড্রিক নামের একজন অ্যাপস ডেভেলপার। কী আছে এই অতিশয় লম্বা ভিডিওতে? জানতে সময় করে বসে পড়ুন একদিন!

৮. ইউটিউব কিন্তু এখন আর নিছক বিনোদনের কোনো সাইট নয়। জীবিকা হিসেবে কিন্তু অনেকেই ‘ইউটিউবার’ পেশাকে বেছে নিচ্ছেন। বিচিত্র ধরনের ভিডিও নির্মাণ ও আপলোডের মাধ্যমেই আয় করা সম্ভব ইউটিউব থেকে। সাম্প্রতিক পরিসংখ্যান বলছে সারা পৃথিবীর প্রায় ৩০টি দেশের অন্তত ১০ লাখ ‘ইউটিউবার’ আয় করছেন শুধু ইউটিউবে সক্রিয় থেকে, আর এই ১০ লখের প্রায় অর্ধেকেরই একমাত্র পেশা এটি। বলাবাহুল্য, এই সংখ্যা ক্রমেই বাড়ছে।

৯. প্রতিবছর এপ্রিল ফুল পালন করে ইউটিউব। ব্যবহারকারীদের বোকা বানাতে বিভিন্ন রকম  আয়োজন করে তারা। ২০০৯ সালের পহেলা এপ্রিলের কথাই ধরা যাক। ইউটিউব সেদিন পুরো ওয়েবসাইটটিকেই উল্টো করে দিয়েছিল। ভিডিও দেখতে গিয়ে বেশ ঘাম ছুটে গিয়েছিল সবার!

১০. ইউটিউব প্রতিষ্ঠার মাত্র এক বছরের মাথায় টেক জায়ান্ট গুগল কিনে নিয়েছিল ইউটিউবকে। আর এ জন্য গুগলকে গুনতে হয়েছিল ১৬৫ কোটি ডলার। ইউটিউবকে কিনে গুগল অবশ্যই ভুল করেনি। শুধু ২০১৩ সালেই ইউটিউব থেকে গুগল আয় করে প্রায় ১৫০ কোটি ডলার।

Full Credit: তানভীর আহম্মেদ